রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি, সবাই সিলেটের বাসিন্দা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

রবিবার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা সবাই সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা।

তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের জিবাল আহমদ (৩৬), মাঝতালুক গ্রামের মোস্তাক আহমদ (৩০), জুবায়ের আহমদ (৩০) ও কাদির আহমদ (২৪)

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতাল মর্গে রাখে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More