শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে বুধবার উদযাপন করা হলো কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। শিশুদের আনন্দমুখর পরিবেশনার সাথে ছিল কেক কাটা কর্মসূচি।

এ চিত্র কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রের। এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার আনন্দ উৎসবে সময় কাটায় শিশুরা। রাজধানীর ধানমন্ডিতে কাজী ফার্মসের প্রধান কার্যালয়ে দিবাযত্ন কেন্দ্র চালু করা হয় ২০১৫ সালে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল কেক কাটা কর্মসূচিও।

কর্মীরা জানান, নিরাপদে সন্তান রাখতে পারায় কাজে মনোযোগ দিতে পারছেন তারা। সর্বোচ্চ নিরাপত্তা ও পারিবারিক পরিবেশে শিশুদের যত্ন নেয়া হয় কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রে। শিশুর বেড়ে ওঠায় প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে এই দিবাযত্ন কেন্দ্রে।

এসময় ম্যানেজার ও কো-অর্ডিনেটর, জানান, প্রতিষ্ঠার সাত বছরে দিবাযত্ন কেন্দ্রটি কর্মীদের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠেছে।