শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের
অধ্যাপক আসমা সাদিয়া রুনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন।

পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আরএমও ডা. ইমাম হোসাইন।