দীপ্ত নিউজ
বাংলাদেশ

করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন অর রশীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন অর রশীদ
ডিবি প্রধান হারুন অর রশীদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। হারুন অর রশীদ লিখেছেন, ‘হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।’

আরও পড়ুন: ডিবি অফিসে খাবার খেলেন শাহজাহান ওমর

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

মোহাম্মদ হারুন অর রশীদ ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

 

সুপ্তি/ দীপ্ত নিউজ