শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

কম্বোডিয়ায় জয় পেল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কম্বোডিয়ায় জয় পেল বাংলাদেশ

 

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতির জন্য একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন কম্বোডিয়ায় রয়েছে।

কম্বোডিয়া সফরে মূল ম্যাচে মাঠে নামার আগে সোমবার (১২ জুন) একটি অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে দেশটির লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে সোহেল রানার একমাত্র গোলে ১–০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ম্যাচের ১২তম মিনিটে গোল করে শুরুতেই দলকে লিড এনে দেন সোহেল রানা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বাংলাদেশ ১–০ গোলে জিতে।

অনুশীলন ম্যাচ হওয়ায় এই খেলাটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করে বেশ খুশি সোহেল রানা। তিনি বলেন, ‘যদিও এটি আন্তর্জাতিক গোল নয়, তারপরও আমার গোলে বাংলাদেশ জিতেছে এতে আমি খুবই খুশি।’

আগামী ১৫ জুন কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল।

 

আল/দীপ্ত সংবাদ