কপ–২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১১ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় ৫টা ১৫ মিনিট নাগাদ আজারবাইজান রাজধানী বাকুতে অবতরণ করেছেন।
এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন ড. মুহাম্মদ ইউনূস।
এসএ





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।