শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বিনোদন

‘কণ্ঠনালীতে সূর্য’ মঞ্চস্থ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘কণ্ঠনালীতে সূর্য’ মঞ্চস্থ

 

নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য‘ মঞ্চস্থ হলো ঢাকার মঞ্চে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দলটির ষষ্ঠ প্রযোজনার দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়।

মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।

মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির। এতে ‘আগন্তুক’ চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন আর ‘চিকিৎসক’ চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম।

নাটকটির বুনট মূলত একটি পৌরাণিক কাহিনিকে মাথায় রেখে। নাটকটির ভাবনাও বেশ উদ্ভট ও অদ্ভুত। এই নাটকের কাহিনি গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে।

 

এসএ/দীপ্ত নিউজ