শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে মসজিদ খতিবসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে মসজিদ খতিবসহ নিহত ৩

কক্সবাজার জেলার উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষ মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো–জেঠাতো ভাই–বোন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালংয় স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে পাল্টা–পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এসএ