উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ–লোডিং ওয়াশিং মেশিন। এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দেয় আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।
মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ–আল–জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।
সে সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটনের নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট–লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ ওয়াশিং মেশিন। ৮ কেজি ধারণক্ষমতার মডেলটিতে রয়েছে স্টিম ওয়াশ ফিচার। এছাড়া ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনে রয়েছে ওয়াশার–ড্রায়ার কম্বো সুবিধা। ওয়ালটনের নতুন মডেলের ওয়াশিং মেশিনে আরো রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর, যা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় করে এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে।