শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

ওবায়দুল কাদেরের সেজো বোন মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওবায়দুল কাদেরের সেজো বোন মারা গেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছা ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বাসাবোর বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মেহেরুন নেছা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন বলেন, মা চিকিৎসার জন্য ঢাকায় আমার বোনের বাসায় বসবাস থাকতেন। তিনি তিনবার ব্রেইন স্ট্রোক করেছেন। এছাড়াও দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।