শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
জুলাই গণঅভ্যুত্থান

ঐতিহাসিক ৫ আগস্ট আজ। ঠিক ২ বছর আগে ২০২৪ সালের এই দিনে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটে।

আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানির পর দেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায়।

২০২৪ সালের এই দিনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সকাল থেকেই জনসমুদ্রে রূপ নেয় রাজধানী। কারফিউ ভেঙ্গে, নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সারা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে রাজধানীতে প্রবেশ করতে থাকে মুক্তিকামী জনতা। জনসমুদ্রের ঢেউতে ভেঙ্গে পড়তে থাকে একের পর এক নিরাপত্তা বেষ্টনি। ইতিহাসের মহাকাব্যের তখন বাকি আর কয়েক ঘণ্টা।

এদিকে পরিস্থিতি বেগতিক দেখে এক পর্যায়ে গণভবন ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টার মধ্যে খবর আসে হেলিকপ্টারে করে পালিয়েছেন শেখ হাসিনা। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় সবার দৃষ্টি ছিল সেনাপ্রধানের নির্ধারিত ভাষণের দিকে। বিকাল ৩টায় জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান শেখ হাসিনা দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সেনাপ্রধান ঘোষণার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে ফেটে পড়েন সবাই। রচিত হয় জুলাই গণঅভ্যুত্থানের বিজয়গাঁথা।

উল্লেখ্য, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ৫ আগস্ট‘কে জাতীয় দিবস এবং ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে। ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলন দেশ–বিদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি লাভ করে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এসএ