শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বিনোদন

‘এ আর রহমান’ নামে ট্যাটু করালেন হানি সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘এ আর রহমান’ নামে ট্যাটু করালেন হানি সিং

নিজ শরীরে সংগীত কিংবদন্তি ‘এ আর রহমান’ নামের ট্যাটু করালেন বলিউড র‍্যাপ রাজা ও আলোচিত গায়ক হানি সিং।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওতে দেখা যায়, পিঠে ট্যাটু করাচ্ছেন হানি সিং। এ সময় তিনি গাইছেন এ আর রহমান–এর কালজয়ী গান ‘তু হি রে’।

ভিডিও‘তে হানি সিং বলেন—“এই ট্যাটু আমার ভালোবাসা শ্রদ্ধার নিদর্শন। রহমান স্যার, আপনি না থাকলে আমি আজ একজন মিউজিশিয়ান হতাম না, আমি মিউজিশিয়ান আজ, শুধুমাত্র এ আর রহমান স্যারের জন্য। আমি আপনাকে চিরকাল ভালোবাসি।”

৪২ বছর বয়সি র‍্যাপ রাজা তার শরীরে পরপর ৩টি ট্যাটু করেছেন। যার মধ্যে কিংবদন্তি ‘এ আর রহমান‘ উৎসর্গ করে ডান কাঁধের উপরে বড় করে লেখা ‘এ.আর. রহমান’।

ক্যাপশনে লিখা – “এক রাতের মধ্যে করা ৩ নম্বর ট্যাটু আমার প্রিয় কিংবদন্তি রহমান স্যারের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে!”

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।