শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

এস আলম গ্রুপের ৬ ব্যাংকে ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এস আলম গ্রুপের ৬ ব্যাংকে ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামি ধারার ছয়টি ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপসহ আমদানি এলসি খোলা বন্ধ করে‌ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নি‌শ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের‌ চি‌ঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় পাঁচ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে– ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।