শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রবিবার (৩০ এপ্রিল) রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই, তবে কেউ গুজব রটাতে পারে। কেউ গুজব রটালে সে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষামন্ত্রী বলেন, সব কিছু ঠিকঠাক ছিল শুধু আরেকটু স্কুলটা পরিস্কার পরিছন্ন হলে ভালো হত বলে আমাদের কাছে মনে হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা এবং আমরা যেহেতু আরেকটু সময় এগিয়ে আনতে চেষ্টা করব; সেখানে অনেক কিছু ‍চিন্তার ভাবনার বিষয় আছে। শিক্ষকদের সঙ্গে আমাদের বসতে হবে, শিক্ষার্থীরা কোন সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে, শুধু তাড়াহুড়ো করে শেষ করলে তো হবে না, সুবিধা মত সময়ে শেষ করতে হবে। সেটা শিক্ষকদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব, আমরা তো নিজেরা নিজেদের মত করে সিদ্ধান্ত নিলাম, সেটা তো ঠিক হবে না। আর এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা যেহেতু প্রস্তুতির সময় পেয়েছিল সেজন্য পুরো সিলেবাসে পরীক্ষা হচ্ছে।

আগামী আগস্টের মাঝামাঝিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এফএম/দীপ্ত সংবাদ