মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার, জুন ২, ২০২৬

চলতি মাসে এলপি গ্যাসের দাম কমলো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চলতি জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে।

চলতি জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি (তরলীকৃত পেট্রোলিয়াম) গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ, ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More