রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬

চলতি মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চলতি মে মাসে ভোক্তা পর্যায়ে এলপিজি’র (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি মে মাসে ভোক্তা পর্যায়ে এলপিজি’র (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রবিবার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, এপ্রিল মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More