শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

এবি পার্টির নতুন চেয়ারম্যান মঞ্জু, সাধারণ সম্পাদক ফুয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবি পার্টির নতুন চেয়ারম্যান মঞ্জু, সাধারণ সম্পাদক ফুয়াদ

আগামী তিন বছরের জন্য আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) এবি পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা মোট ২ হাজার ৮০৬ ভোটারের মধ্যে ভোট দেন ১ হাজার ৬৮৯ জন। এর মধ্যে বাতিল হয় ৪৫টি ভোট।

 

এসএ