শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যত অঘটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যত অঘটন

প্রতি বিশ্বকাপেই নানা অঘটনার সাক্ষী হন ক্রীড়াপ্রেমীরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম ছিলোনা। সেমিফাইনালের আগেই ঘটে গেছে নানা রোমাঞ্চকর ঘটনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অষ্টম আসরকে বলা হচ্ছে অঘটনের বিশ্বকাপ। প্রথম পর্বে শ্রীলংকাকে ৫৫ রানে হারিয়ে অঘটনের সূচনা করে নামিবিয়া।

এরপর স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের চমকে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের কাছেই হারে ক্যারিবিয়রা।

আরো বড় চমক তৈরি হয় দ্বিতীয় পর্ব সুপার টুয়েলভে। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া। যার ধাক্কা সামলে উঠতে না পারায় সেমিফাইনালে উঠতে পারেনি তারা।

এরপর বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংসে পাকিস্তানকে হারায় ভারত। ৫৩ বলে ৮২ রানের ইনিংসকে শুধু বিরাটের ক্যারিয়ারই নয়, বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে আখ্যা দেয়া হচ্ছে।

শেষপর্যন্ত সেমিফাইনালে উঠলেও, জিম্বাবুয়ের কাছে হেরে বিপাকে পড়েছিল অন্যতম ফেবারিট পাকিস্তানও।

সবশেষ অঘটন ঘটে সুপার টুয়েলভের শেষ দিনের প্রথম ম্যাচে। সেমিফাইনালের দোরগোড়ায় থাকা সাউথ আফ্রিকা বাদ পড়ে নেদারল্যান্ডসের কাছে হেরে। যার জন্য সুযোগ পায় পাকিস্তান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।