শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

এক বছর পর ৬ জনের মরদেহ যাচ্ছে আঞ্জুমান মুফিদুলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক বছর পর ৬ জনের মরদেহ যাচ্ছে আঞ্জুমান মুফিদুলে

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত অজ্ঞাতপরিচয় ছয়জনের মরদেহ দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। দীর্ঘ সময়েও তাদের খোঁজে কেউ না আসায় বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো বৃহস্পতিবার (৭ আগস্ট) আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত ছয়টি বেওয়ারিশ মরদেহের তথ্য সামনে আনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল।

তখন সেল থেকে জানানো হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারীর মরদেহ রয়েছে। এদের মধ্যে একজনের নাম এনামুল যার বয়স ২৫ বছর।

পরে বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মরদেহগুলোর ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’। তবে এনামুলের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’।