শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

এক বছরে কোটিপতি বেড়েছে ৫ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক বছরে কোটিপতি বেড়েছে ৫ হাজার
business, people, success and fortune concept - happy businessman with heap of dollar money at office

 

দেশে ধনী–গরীবের বৈষম্য এখন পুরোপুরি স্পষ্ট। দ্রব্যমূল্যের কারণে নিম্ন ও মধ্যবিত্তরা যখন চিড়েচ্যাপ্টা, তখন আরেকটি শ্রেণির অর্থ–সম্পত্তি ফুলে–ফেঁপে উঠছে। অনেকেই হচ্ছেন কোটিপতি। শুধু এক বছরেই কোটি টাকার ব্যাংক হিসাবধারী বেড়েছে প্রায় ৫ হাজার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে, অনেকের জন্যই নিত্যদিনের খরচ মেটানো কঠিন। কারও কারও নুন আনতে পান্তা ফুরায়। এই অবস্থায় টাকা জমানোর প্রশ্ন একেবারেই অযৌক্তিক। কিন্তু একটি শ্রেণির ক্ষেত্রে ঘটছে এর উল্টোটা। বেড়ে চলছে তাদের আয় ও সম্পদ। ফুলেফেপে উঠছে ব্যাংক অ্যাকাউন্ট।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা পাঁচ হাজার বেড়েছে। এর মধ্যে সবশেষ তিন মাসেই বেড়েছে তিন হাজার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০২২ সালের জুনে কোটি টাকার হিসাব ছিল এক লাখ ৮ হাজার ৪৫৭টি। ২০২৩ সালের জুনে তা দাঁড়ায় এক লাখ ১৩ হাজার ৫৫৪–তে।

এই অবস্থাকে অস্বাভাবিক বলে মনে করেন কোনো কোনো অর্থনীতিবিদ। তারা বলছেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক কোটিপতি বৃদ্ধির ঘটনা, সামষ্টিক অর্থনীতির জন্য কল্যাণকর নয়।

টাকার প্রবাহ বিশেষ শ্রেণিমুখী হলে, আয়–বৈষম্য বাড়তে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা।

 

 

 

আল / দীপ্ত সংবাদ