শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

একুশের চেতনা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
একুশের চেতনা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে। এই পথ ধরে স্বাধীনতা পেয়েছি। এই পথ ধরেই দীর্ঘ ১৬ বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছি। আর যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে একুশের চেতনা থেকে সে শিক্ষা নিতে হবে।

বিএনপি এ নেতা আরও বলেন, ন্যায়বিচার, সাম্য, সমধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দিতে হবে।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।

‘জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না উল্লেখ করে রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। আপনার দেখেছেন এতো উৎপীড়ন এতো অত্যাচার এতো বন্দিত্ব.. তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই বিএনপি সাথে তাদের পার্থক্য।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করা, তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার, যে সময় আছে সে সময়েই করা সম্ভব। কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

 

এসএ