শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ আমিরাতের জায়ান্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ আমিরাতের জায়ান্ট

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক রাউন্ডে আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসির বিপক্ষে খেলবে বাংলাদেশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

বুধবার (২১ জুন) চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক ও প্লে–অফ রাউন্ডের সূচি প্রকাশ করেছে এএফসি। সূচি অনুযায়ী আরব আমিরাতের মাঠে দু‘দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ আগস্ট। কিংসরা জিততে পারলে ২২ আগস্ট প্লে–অফে তাদের প্রতিপক্ষ হবে ইরানের ক্লাব ট্র্যাক্টর।

বাংলাদেশ থেকে কোনো ক্লাব এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলতে পারেনি। বসুন্ধরার সামনে সেই গৌরব অর্জন করার সুযোগ। সে জন্য জিততে হবে শারজাহ এফসির বিপক্ষে। এরপর প্লে–অফে ইরানের ক্লাব ট্র্যাক্টরের বিপক্ষে জিতলেই টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ জায়ান্টরা।

 

ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।