শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক

অর্ন্তবর্তী সরকারের ভূমি এবং বেসরকারী বিমান ও পর্যটন উপদেষ্টা, দেশের খ্যাতনামা আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইনজ্ঞ এ এফ হাসান আরিফের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে দেশে শুন্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী ও উত্তর প্রজন্মের আইনজীবীদের মনে চিরজাগরুক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, আইনের শাসনের ভাবনায় তার (হাসান আরিফ) অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

তারেক রহমান এ এফ হাসান আরিফের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক–সন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আল