শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
জাতীয়

উপদেষ্টা হচ্ছেন আমিনুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উপদেষ্টা হচ্ছেন আমিনুল ইসলাম

অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এ উপদেষ্টার শপথ হবে বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানান, ‘বুধবার সকাল সাড়ে ১০টায় আমিনুল ইসলাম‘কে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’

আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।