শিরোনাম
তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম
দীপ্ত নিউজ
পরিবেশ

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরী হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই স্থানে অবস্থান করছে। বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।

আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলের কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।