শিরোনাম
৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই
দীপ্ত নিউজ
পরিবেশ

উত্তরাঞ্চলে শীতে ব্যাহত জনজীবন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
উত্তরাঞ্চলে শীতে ব্যাহত জনজীবন

 

উওরে জেঁকে বসেছে শীত। কনকনে শীতে ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের জনজীবন।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) কুড়িগ্রামে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। দিনেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

প্রচণ্ড ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন দরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

শীতে নাজেহাল নওগাঁবাসীও। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। সকালে নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে হিমালয় থেকে আসা শীতল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শুক্রবার সকালে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে তেতুঁলিয়ায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার ঘনত্বের কারণে বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছেনা উপকূলীয় জেলা পটুয়াখালীতে।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

 

এসএ/দীপ্ত নিউজ