শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

উত্তরাঞ্চলের উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা শীর্ষক মিলনমেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উত্তরাঞ্চলের উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা শীর্ষক মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকাস্থ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ‘উত্তরাঞ্চলের উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা’ শীর্ষক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বেকার যুবকদের উন্নয়ন, সমাজে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের সেচ্ছলতা বৃদ্ধি, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অবকাঠামোগত অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, এই মিলনমেলা শুধু পরিচিতি বৃদ্ধি নয়, বরং একে অপরের সাথে উন্নয়নমূলক ভাবনার সেতুবন্ধন গড়ে তুলবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।

দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সকলের মনে আনন্দ ও অনুপ্রেরণা যোগায়।

 

মাসউদ/এসএ