শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

উইকেটশূন্য বাংলাদেশ, দ্বিতীয় সেশন জিম্বাবুয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উইকেটশূন্য বাংলাদেশ, দ্বিতীয় সেশন জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় সেশন নিজেদের করে রাখল সফরকারী জিম্বাবুয়ে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের চা–বিরতি পর্যন্ত ৫৬ ওভারে ২ উইকেটে ১৬১ রান করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশন কোন উইকেট পায়নি টাইগাররা।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ।

১১তম ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙে অভিষেক টেস্ট খেলতে নামা বাংলাদেশ পেসার তানজিম হাসান। ২১ রান করে আউট হন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট।

আরেক ওপেনার বেন কারানকে ব্যক্তিগত ২১ রানে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। ৭২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে।

এরপর তৃতীয় উইকেটে ২২৭ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের দ্বিতীয় সেশন শেষ করেন নিক ওয়েলচ ও সিন উইলিয়ামস। ওয়েলচ ৫৪ ও উইলিয়ামস ৫৫ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তানজিম ৪৭ রানে ও তাইজুল ৪০ রানে ১টি করে উইকেট নেন।