শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ঈদে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক আফরান নিশো। এতদিন তিনি বাংলাদেশের নাটকে কাজ করেছেন। এ বার ঈদে মুক্তি পেল তাঁর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনেই মুক্তি পেল এই ছবি। পরিচালক রাফায়ন রাফির এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক। নিজের প্রথম ছবিকে ঘিরে উন্মাদনা থাকাই স্বাভাবিক। ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ। নিশো দর্শকদের সঙ্গে বসেই সুড়ঙ্গ দেখলেন । তবে পুরোটাই করেছেন লুকিয়ে।

নিশো বলেন, দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য লুকিয়ে প্রেক্ষাগৃহে ঢুকি। দর্শকরা কেউ বুঝতে পারেনি আমি হলে আছি। মূলত, শো শুরু হওয়ার কিছুক্ষণ পর লুকিয়ে হলে যাই। কারণ আমি চাইনি আমাদের উপস্থিতি বুঝতে পেরে দর্শকদের নজর সিনেমা বাদ দিয়ে আমাদের দিকে আসুক।’’

তিনি আরও বলেন, ‘‘আমি দীর্ঘ দিন ধরে কাজ করছি, দর্শকদের ভালবাসা এমনিতেই পাই। যাঁরা আমার অনুরাগী তাঁরা আমাকে যথেষ্ট সম্মান করেন, ভালবাসেন। প্রথম থেকেই বলে আসছি, আমাদের টিমের পরিশ্রম যদি পর্দায় প্রতিফলিত হয়, তবে দর্শকদের প্রতিক্রিয়া পাওয়া যাবেই। কাঙ্খিত প্রতিক্রিয়া পেয়েছি।’

নিশোর কথায়, ‘‘মজার দৃশ্যে দর্শকদের হাসি, বিস্মিত হওয়ার দৃশ্যে তাঁরা বিস্মিত হয়েছেন। দর্শকদের উচ্ছ্বাস দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল, কিন্তু দর্শক এতটা ইতিবাচক ভাবে গ্রহণ করবেন সেটা ভাবিনি।’’ তবে এই ইদে বাংলাদেশে একগুচ্ছ সিনেমা মুক্তি পেয়েছে। নিশোর ‘সুড়ঙ্গ’, শাকিব খানের ‘প্রিয়তমা’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ও বুবলির ‘প্রহেলিকা’।

শায়লা/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।