শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ঈদের সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদের সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, নিহত ৫

চট্টগ্রাম, লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত আর আহত হয়েছেন কমপক্ষে আরও ৬ জন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন– আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও জিসান (৩০)। তারা সবাই লোহাগাড়া এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশে যাচ্ছিল সৌদিয়া পরিবহনের একটি বাস। গাড়িটি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

লোহাগাড়া থানা সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ জোবায়ের জানান, নিহত পাঁচজনই কক্সবাজার থেকে ঈগল মিনিবাসে বাড়ি ফিরছিলেন। তারা পেশায় ব্যবসায়ী ছিলেন।

 

এসএ