
ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ভিড় কুয়াকাটায়

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। শনিবার (২২ এপ্রিল) বিকাল থেকেই সৈকতে এসকল পর্যটকদের আনাগোনা বাড়ে।
এছাড়া ঝাউবাগান, শুটকি পল্লী, রাখাইন মার্কেট, গঙ্গামতী ও লেম্বুরবন সহ বিভিন্ন দর্শটনীয় স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছাসিত উপস্থিতি। আগত এ সকল পর্যটকরা সমুদ্রে নোনা জলে সাঁতার কেটে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে প্রিয়জনের হাতে হাত ধরে ঘুরছেন। অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা মোটরসাইকেলে।
এসকল পর্যটকের ভীড়ে দীর্ঘ একমাস পর প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে কাজ করছে আইনশৃংখলা বাহিনী।
যূথী/দীপ্ত সংবাদ





