শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা

এবারের ঈদ উৎসবকে ঘিরে পর্যটকে পরিপূর্ণ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সোমবার (২৪ এপ্রিল) ঈদের তৃতীয় দিনে ঝাউবাগান, শুঁটকি পল্লী, গঙ্গামতি, লেম্বুরবন, বৌদ্ধ বিহার ও রাখাইন মার্কেটসহ সকল পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের আনাগোনা।

ঈদের আনন্দ উপভোগ করতে গত শনিবার (২২ এপ্রিল) থেকে এসকল পর্যটকের আগমন ঘটে সৈকতে।

আগত পর্যটকদের ভীড়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে।

বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল–মোটেলের কক্ষ। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনাএড়াতে সৈকত এলাকায় ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।

 

এমি/দীপ্ত