শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

ঈদের ছুটি শেষে ব্যাংক লেনদেনের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদের ছুটি শেষে ব্যাংক লেনদেনের সময়সূচি
ব্যাংক লেনদেনের সময়সূচি

ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। সোমবার (২৪ এপ্রিল) এদিন থেকে সব তফসিলি ব্যাংকের অফিস সময়সূচি ঈদ শেষে রমজানের আগের মতোই চলবে। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

রমজান মাসে রোজা রাখার সুবিধার্থে প্রতিবারের মতো এবারও ব্যাংকিং কার্যক্রম ও ব্যাংক খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। পুরো রমজান মাসে ব্যাংকিং লেনদেন প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হয়েছে এবং অফিস কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে।

রমজান মাস শেষে শনিবার (২২ এপ্রিল) মুসলিশ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করে দেশবাসী। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত টানা ৫দিন ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তারা।

এ লম্বা ছুটি শেষে আগের সময়সূচিতে ফিরছে অফিস কার্যক্রম ও ব্যাংকিং লেনদেন। অর্থাৎ, অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানিয়েছিলেন, ঈদের পরে ব্যাংকে লেনদেন নিয়ে সবার মধ্যে এক ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে। এর জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঈদের পরের ব্যাংকিং লেনদেনের বিষয়ে একটি স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে। ঈদের পরের ব্যাংকিং কার্যক্রম হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

যূথী/দীপ্ত সংবাদ