দীপ্ত নিউজ
ধর্ম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
xr:d:DAFjnieA_OY:170,j:573475707978201683,t:23060706

আগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি।

প্রতিষ্ঠানটি বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

অন্যদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আমিরাতে জিলহজের চাঁদ উঠবে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে।

জ্যোতির্বিদদের এ তথ্য সঠিক হলে; আগামী ৫ জুন হবে আরাফাতের দিন যা পবিত্র হজ। এর পর দিন পালিত হবে ঈদুল আজহা। যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। যেহেতু দেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে বাংলাদেশে ৭ অথবা ৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তথ্যসূত্র: গালফ নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।