শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদকে সামনে রেখে ফুটপাতগুলোতেও বেড়েছে কেনাকাটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদকে সামনে রেখে ফুটপাতগুলোতেও বেড়েছে কেনাকাটা
ঈদ সামনে রেখে ফুটপাতগুলোতেও বেড়েছে কেনাকাটা

ঈদ সামনে রেখে রাজধানীর ফুটপাতগুলোতেও কেনাকাটা বেড়েছে। গরমের কারণে সুতি আর আরামদায়ক পোশাকের প্রতি ক্রেতার আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা।

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। নতুন পোশাক কেনাকাটার জন্য ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। উচ্চ ও মধ্যবিত্তের কেনাকাটার স্থান অভিজাত শপিংমল কিংবা ফ্যাশন হাউজ। তবে ঈদের পোশাক কেনাকাটায় পিছিয়ে নেই নিম্নবিত্তরাও। তাই শপিংমলগুলোর মত ফুটপাতের দোকানেও বেড়েছে ক্রেতাদের ভিড়।

প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত বড় বড় শপিংমলের সঙ্গে পাল্লা দিয়ে বেচাকেনা হয় ফুটপাতে। সাধ্য অনুযায়ী পছন্দের পোশাক খুঁজে নিচ্ছেন ক্রেতারা।

বেচা বিক্রি কম থাকলেও গরমের কারণে সুতি আর আরামদায়ক পোশাকের প্রতি ক্রেতার আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা। ঈদের আগ মুহূর্তে বেচাবিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

যূথী/দীপ্ত সংবাদ