আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে পূর্বাঞ্চলের আকাশসীমা খুলে দিয়েছে ইরান।
শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পূর্ব অংশের আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে।
আকাশসীমা আংশিকভাবে খুলে দেয়ার পর দেশটির ৬টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। বিমানবন্দরগুলো হলো— ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দর।
তবে ঘোষণার ৩ ঘণ্টারও বেশি সময় পরও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট তথ্য অনুযায়ী ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের তেমন কোনো চিত্র দেখা যায়নি।
এসএ