ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন লিটন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চোট থেকে সেরে উঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষকব্যাটার লিটন দাস।

বাঁপায়ের পেশীর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ছিলেন না লিটন। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।

পুনর্বাসন প্রক্রিয়ায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন লিটন।

ডারউইনে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ৩১ বছর বয়সী লিটন।

গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজও খেলতে পারেননি তিনি। অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২১ ব্যবধানে জিতলেও টিটোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়ে সফরও মিস করেন লিটন। জিম্বাবুয়ে সফরে এক ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে টাইগাররা। টিটোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশ।

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল। দুই ম্যাচের সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।

দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More