শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ইউরো বাছাইপর্বে আলাদা ম্যাচে জয় পেয়েছে ইতালি ও ইংল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউরো বাছাইপর্বে আলাদা ম্যাচে জয় পেয়েছে ইতালি ও ইংল্যান্ড

 

ইউরো ফুটবলের বাছাইপর্বের আলাদা ম্যাচে বড় জয় পেয়েছে আগের আসরের দুই ফাইনালিস্ট ইতালি ও ইংল্যান্ড।

নর্থ মেসিডোনিয়াকে ৫–২ গোলে উড়িয়ে দিয়ে সরাসরি ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে শুক্রবার ‘সি‘ গ্রুপের ম্যাচে, শুরু থেকেই দাপট দেখানো বর্তমান চ্যাম্পিয়নরা, প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শেষ সময়ের আরও দুই গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে উঠলো তারা।

অন্যদিকে, আরেক ম্যাচে মাল্টাকে ২–০ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড।

আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর টিকেট থ্রি–লায়ন্সরা নিশ্চিত করেছে আগেই।

 

এসএ/দীপ্ত নিউজ