শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইউটিউব দেখে মরিয়ম-আজওয়া খেজুরের বাগান করলেন নওগাঁর কৃষক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইউটিউব দেখে মরিয়ম-আজওয়া খেজুরের বাগান করলেন নওগাঁর কৃষক

ইউটিউব দেখে অবাস্তবকে বাস্তবে রূপ দিয়েছেন নওগাঁর রাণীনগর উপজেলার কৃষক আব্দুল মজিদ। তার গাছগুলোতে ফল এসেছে। কিছুদিন পরই হবে খাওয়ার উপযোগী। মরুর এই সুমিষ্ট খেজুর নিজের আঙিনাতে ফলাতে পেরে খুশির শেষ নেই এই কৃষকের। এ কাজে আব্দুল মজিদ ইউটিউব থেকে অভিজ্ঞতা নিয়েছেন। চাষাবাদের পদ্ধতি, বীজ থেকে কীভাবে চারা করতে হয় এবং রোপণ করতে হয়–সবই পেয়েছেন এই ভিডিও প্ল্যাটফর্মে।

উপজেলার পারইল ইউনিয়নের বিলকৃষ্ণপুর ধোপাপাড়া গ্রামের আব্দুল মজিদ জানান, একটানা ২০ বছর তিনি সৌদি আরবে ছিলেন। সেখানে থাকতেই ইউটিউবে বাংলাদেশে খেজুর চাষ দেখে উদ্বুদ্ধ হন। প্রায় তিন বছর আগে দেশে আসার সময় সৌদি থেকে মরিয়ম ও আজওয়া দুই জাতের খেজুরবীজ নিয়ে আসেন তিনি। সেই বীজ দিয়ে শুরু করেন নার্সারি। গড়ে তোলেন খেজুর বাগান। অল্প দিনেই সৌদি খেজুরের বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন মজিদ।

২০২০ সালে সৌদি আরব থেকে বীজ নিয়ে আসেন আব্দুল মজিদ। সেই বীজ থেকে চারা উৎপাদন করেন। নার্সারি থেকে বিক্রি করা হচ্ছে খেজুরের চারাও। বর্তমানে তার নার্সারিতে সৌদির মরিয়ম ও আজওয়া দুই জাতের খেজুরের চারা রয়েছে। যে খেজুর সৌদিতে চাষ হয়, সেই খেজুর এই প্রথম চাষ হচ্ছে রাণীনগরে। এই দৃশ্য দেখতে প্রতিদিন অনেকে ছুটে আসছেন মজিদের গড়ে তোলা বাগানে।

স্থানীয় অনেকেই বলেন, আমরা দেশের মাটিতে কখনও বিদেশি খেজুর চাষ দেখিনি। এবারই প্রথম দেখলাম। তিনি যদি খেজুর চাষে সফল হন, তাহলে আমরাও বাগান করে খেজুর চাষ করব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, উপজেলায় এই প্রথম একজন কৃষক সৌদির সুমিষ্ট খেজুর চাষ করছেন। তার গাছে খেজুরও ধরেছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করব এবং এই খেজুর চাষ সম্প্রসারণের জন্য কাজ করব।

 

এমি/দীপ্ত সংবাদ