শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিমান বিধ্বস্ত, নিহত ৬৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিমান বিধ্বস্ত, নিহত ৬৫
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত। ছবি:সংগৃহীত

ইউক্রেন সীমান্তে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বহনকারী রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬৫ নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রুশ ইউশিন আইএল–৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দি সদস্যরাও আছেন। বিমানটিতে আরও ৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন; তাদের অবস্থা জানানো হয়নি।

আরও পড়ুন: ইউক্রেনে একদিনে শতাধিক বিমান হামলা

রুশ নিরাপত্তা পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেল বাজা তাদের টেলিগ্রাম প্ল্যাটফর্মে এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাঁড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই তৈরি হয় আগুনের বিশাল কুণ্ডলী।

এ বিষয়ে বেলগোরদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘তিনি দুর্ঘটনার বিষয়ে জানেন’। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

অন্যদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্র ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে রাশিয়ার এস–৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র ছিল। তবে এতে যুদ্ধবন্দিদের কথা উল্লেখ ছিল না।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তারা বিমান বিধ্বস্তের ব্যাপারে জানতে পেরেছেন। তবে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি।

আরও পড়ুন: ৪০ দিন পর সূর্য দেখল রাশিয়া

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।