শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

আ. লীগের মতো চাটার দল হওয়া যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ. লীগের মতো চাটার দল হওয়া যাবে না: মির্জা ফখরুল

এখন শুধু স্লোগানের রাজনীতি হয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। আর আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানী উত্তরায় বিএনপি স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না, শেষ রক্তবিন্দু দিয়ে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো। শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারত গিয়ে শয়তানি করছেন। কিন্তু আ. লীগের কেউ যদি আক্রমণ করতে আসে, তাদের হাত ভেঙে দেয়া হবে

দেশের রাজনীতি নিয়ে তিনি বলেন, ড. ইউনূসের রাজনৈতিক ইচ্ছা নেই; তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছেন। আগামী দিনে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে বিএনপি।

‘বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল‘ জানিয়ে মহাসচিব আরও বলেন, আইন আইনের মতো চলবে। বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।

 

এসএ