শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আশুলিয়ায় এসআই পরিচয়ে প্রতারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশুলিয়ায় এসআই পরিচয়ে প্রতারণা

ঢাকার আশুলিয়ায় পুলিশের এসআই পরিচয়ে টাকা নিয়ে ঢাকা জেলা ডিসি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারনার মামলায় ইকরাম সরদার (৪৩) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার ইকরাম ফরিদপুর জেলার সালথা থানার সিংহ প্রতাপ গ্রামের মো: বাচ্চু সরদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর সাভার থেকে পলাশবাড়ী আসার পথে ইকরামের সাথে ভুক্তভোগী আরিফুল ইসলামের মা রিনা বেগমের পরিচিত হয়। এসময় কথা বলার এক পর্যায়ে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে ইকরাম বিভিন্ন কলা কৌশলে তার ছেলেকে ঢাকা ডিসি অফিসে চাকরি দেয়ার কথা বলে।

২৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর চাকরি কনফার্ম হয়েছে জানিয়ে ভেরিফিকেশনসহ অন্যান্য কাজের জন্য ২০,০০০ টাকা দিতে বললে টাকা পাঠানো হয়। পরে ২৫ সেপ্টেম্বর পুলিশের পোশাক পরে চাকুরির নিয়োগপত্র প্রদান করার অজুহাতে আরও এক লক্ষ বিশ হাজার টাকা দাবী করে ইকরাম। অভিযুক্তকে চাকুরির নিয়োগপত্র দেখাতে বললে সে না দেখিয়ে টালবাহানা মূলক আচরন করে। পরে সন্দেহ হওয়ায় আশুলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ অভিযুক্তকে থানায় আটক করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ–পরিদর্শক বিপুল হোসেন জানায়, ভুক্তভোগীর পরিবার প্রতারণা মামলা করলে দুপুরে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ