শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ফিচার

আলপনা গ্রাম চাঁপাইনবাবগঞ্জের নাচোলের টিকোইল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আলপনা গ্রাম চাঁপাইনবাবগঞ্জের নাচোলের টিকোইল
আলপনা গ্রাম চাঁপাইনবাবগঞ্জ

আলপনা গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের টিকোইল। এই গ্রামের প্রতিটি বাড়ির দেয়ালে আঁকা হয়েছে নানা রঙের ছবি। গ্রামটিতে ঢুকতেই চোখে পড়বে প্রায় প্রতিটি বাড়ির মাটির দেয়ালে আঁকা ফুল, পাখি, লতাপাতাসহ নানা রেঙ বেরঙের নকশা। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রত্যন্ত এই গ্রামের নাম টিকোইল।

আগে লাল মাটি, সাদা মাটি ভিজিয়ে তৈরি রং দিয়ে আলপনা করা হতো। কিন্তু সেসব রং স্থায়ী না হওয়ায়, এখন চক পাওডার, আমের পুরাতন শাঁস চুর্ণ, কচু ও কলাগাছের কস দিয়ে তৈরি প্রাকৃতিক রং দিয়ে আলপনা করেন এ গ্রামের নারীরা। ব্যবহার করা হয় কৃত্রিম রংও। এরইমধ্যে গ্রামটি আলপনা গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে।

কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মনের মাধুরী মিশিয়ে এসব আলপনা করেন নারীরা। হিন্দু অধ্যুষিত এ গ্রামে ৮০-৯০টি পরিবারের বাস। আগে পূজা পার্বণে আলপনা আঁকতেন হিন্দু নারীরা। এখন কোন উপলক্ষ্য নয়, সবসময়ই বাড়ির দেয়ালে আলপনা করা হয়।