শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

আর্জেন্টিনা পেরুকে উড়িয়ে দিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আর্জেন্টিনা পেরুকে উড়িয়ে দিল
এবার পেরুকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

অনূর্ধ্ব–১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আরও এক জয় পেল আর্জেন্টিনা। এই নিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করলেন আলবিসেলেস্তে যুবারা। নিজেদের তৃতীয় ম্যাচে পেরুকে ৩–০ গোলে হারায় তারা।

শুক্রবার(৭ এপ্রিল) সকালে এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৬টায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি করে আর্জেন্টিনা। ১৭তম মিনিটে ক্লাউডিও ইচেভেরির গোলে এগিয়ে যায় মেসি–ডি মারিয়াদের উত্তরসূরিরা। ২২তম মিনিটে ব্যবধান বাড়ান অগাস্টিন ফ্যাবিয়ান রুবার্তো।

ম্যাচের ৩৭তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল করেন ক্লাউডিও ইচেভেরি। ৩–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউ–ই আর গোল করতে না পারায় ৩–০ গোলের হয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৪–২ গোলে হারিয়েছিল ভেনিজুয়েলাকে ও দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১–০ গোলে পরাজিত করে। জুনিয়র আলবিসেলেস্তেদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে।

আর্জেন্টিনা এ টুর্নামেন্টে রয়েছে গ্রুপ বিতে। যেখানে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ভেনিজুয়েলা, বিলিভিয়া ও পেরু।

উল্লেখ্য, এটি টুর্নামেন্টের ১৯তম আসর। করোনার কারণে একটি আসর পিছিয়ে যায়। তবে আয়োজক দেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি কর্তৃপক্ষ। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে চারটি শিরোপা।

যূথী/দীপ্ত সংবাদ