শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

আরেকটা শক্তি ক্ষমতা থাকার জন্য নতুন পন্থা বের করছে: আমির খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আরেকটা শক্তি ক্ষমতা থাকার জন্য নতুন পন্থা বের করছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও একটি শক্তি ছিলো আবার আরেকটা শক্তি দেখা যাচ্ছে; তারা অন্যভাবে ক্ষমতা থাকার জন্য নতুন নতুন পন্থা বাহির করছে, তারাও যাতে না পারে জনগণে সামনে দাঁড়াতে ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারেনি সেজন্য বাংলাদেশে মানুষ প্রস্তুত রয়েছে।

অনেকদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে উল্লেখ করে বলেন, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে; তাদের সে আকাঙ্খিত দিন কবে আসবে। কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রামে মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময়ে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

সকাল থেকে মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের। এতে গরু, খাসিসহ নানা পদের খাবারের আয়োজন ছিলো। সেখানে অংশ নেন হাজারো নেতাকর্মী।

তিনি আরও জানান, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি বলেন আমীর খসরু।

রুনা আনসারী/এজে‌‌/দীপ্ত সংবাদ