আমি জুলাই যোদ্ধা, মৃত্যুকে ভয় পাই না: হিরো আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আমি নিজেই একজন জুলাই যোদ্ধা। এখন প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ-মামলা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হিরো আলম।

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা। এখন প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অভিযোগমামলা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আলোচিতসমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে গত রবিবার (২৬ জুলাই) আল নূর মোহাম্মদ আয়াস নামে এক ব্যক্তি হিরো আলমের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা দেন। যেখানে তাকে ২০২৪ সালে দেশে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ করা হয়।

অভিযোগকারী আল নূর রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব।

এই অভিযোগের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না। ’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সারা জীবন আ. লীগের এমপিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি। এর জন্য বহুবার হামলার শিকার হয়েছি, মারও খেয়েছি। অথচ এখন আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অনেক দিন ধরেই একটি মহল আমাকে হত্যা ও সম্মানহানির চেষ্টা করছে।’

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা আমার নামে মামলা করেছেন, তারা যদি সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমি তাদের বিরুদ্ধেই মামলা করতে বাধ্য হব। আমি মৃত্যুকে ভয় পাই না। এক হিরো আলম চলে গেলে কিছুই হবে না।’

হিরো আলম আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের ২ বছর পর হঠাৎ করে আমার নাম কেন মনে পড়ল? এতদিন কোথায় ছিলেন? আমি আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিলাম। আমি নিজেই একজন জুলাই যোদ্ধা। এখন প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগমামলা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘একটা পোস্ট দেখাতে পারবেন, যেখানে আমি আ.লীগের হয়ে ভোট চেয়েছি বা প্রচারণা চালিয়েছি? আমি বরং সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এটাই কি আমার অপরাধ?’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More