বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন: আসিফ মাহমুদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দুদক বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ আনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুদক বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ আনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১৩ সেপ্টেম্বর) নিজ ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারসহ বিভিন্ন নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের নতুন অভিযোগ এসেছে।

সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ বিভাগ) তানজির আহমেদ জানান, আসিফের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের এই নতুন অভিযোগটি চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এছাড়া, দুদক নথিতে আসিফের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশন কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেন, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগের কথা বলা হয়।

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More