দীপ্ত নিউজ
সারাদেশ

আমাকে কেউ এমপি সাহেব ডাকবেন না: ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমাকে কেউ এমপি সাহেব ডাকবেন না: ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

রবিবার (৭ জনুয়ারি) রাতে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা। এ উচ্ছ্বাসে এলাকাবাসীর সঙ্গে যোগ দেন তিনিও। কথা বলেন স্থানীয় জনতার সঙ্গে। এ সময় এমপির দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে এলাকাবাসীর আচরণ কেমন হবে, তাকে কীভাবে সম্বোধন করা হবে সে বিষয়ে প্রতিক্রিয়া জানান সুমন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আজ থেকে কেউ আমাকে এমপি সাহেব ডাকবেন না। যারা আমার বড় তারা সুমন ডাকবেন, যারা আমার ছোট তারা ব্যারিস্টার ভাই, সুমন ভাই যা মন চায় ডাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমাকে প্রধান অতিথি করা হলে কোনো জায়গায় আমার জন্য বড় চেয়ার করা যাবে না, সবার চেয়ার থাকবে সমান।’

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।