শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোন জায়গায় বন্দি হওয়ার জন্য নয়। তিনি বলেন, আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটা আমরা বরদাস্ত করবো না। আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় নাটোর নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, পতিত আওয়ামী লীগ সরকার তাদের সাড়ে ১৫বছরে ২৬লাখ কোটি টাকা পাচার করেছে যা দেশের জাতীয় বাজেটের ৫গুন। তারা তাদের আমলে জামায়াতের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর অফিস আদালত লুট করে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ তিনটি নির্বাচনের নামে তান্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন। তিনি আশা করে দ্রততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নিবার্হী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম এবং নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী প্রমুখ। শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন। সুধী সমাবেশে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

সাহেদুল/আল