আবারও মা হলেন পরীমনি!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি।

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ ফেসবুক পেজে দেওয়া ছবিতে তাঁর কোলে দেখা যায় এক সদ্যজাত শিশু।

ক্যাপশনে লিখেন, ৩ নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ।

এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী?

শেয়ার করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে পরিপাটি সাজে আছেন পরীমনি, আর তার কোলে এক শিশু।

ছবিটি পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাধারণ দর্শক থেকে শুরু করে অনুরাগীরা অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশ্ন তুলছেন শিশুটির পরিচয় নিয়ে।

শিশুটির পরিচয় ও ক্যাপশনের সত্যতা জানতে অভিনেত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রসঙ্গটি না তুলতেই কলটি কেটে দেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেন পরীমনির প্রথম সন্তান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তার প্রথম সন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য (যাকে তিনি বর্তমানে পুণ্যনামেও ডাকেন)। অভিনেতা শরিফুল রাজ এবং পরীমনির সংসারে এই সন্তানের জন্ম হয়েছিল।

পরবর্তীতে ২০২৪ সালে পরীমনি একটি কন্যাসন্তান (প্রিয়ম) দত্তক নেন। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More